রাজশাহীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সেমিনার কক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগর শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান ক্রিড়া পরিষদের আহ্বায় আব্দুল কাদের উৎসব ও
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল,সদস্য সচিব আরাফাত রহমান ক্রীড়া পরিষদ । অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *