মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার ভিডিপি সদস্যদের পরিষ্কার-পরিচ্ছনতা র‍্যালি ও লিফলেট বিতরন

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের এর নির্দেশনায় মোহনপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান পিভিএমএস এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আভি প্রশিক্ষক-প্রশিক্ষিকা , ভাতাভোগী আনসার ভিডিপি সদস্য-সদস্যাসহ মোট ৯০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। কার্যক্রমের শুরুতেই আনসার-ভিডিপি সদস্যরা সচেতনামূলক র‍্যালি , বাজার এলাকার প্রত্যেক দোকানে দোকানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি, জীবাণুনাশক ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন ও ভগার মেশিন দিয়ে লার্ভাকিসাইড ছিটিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।

কেশরহাট পৌর এলাকার ব্যবসায়ী ও স্থানীয় জনগন বাহিনীর সদস্যদের এই স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগের জন্য বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করার এই উদ্যোগ বাহিনীর মানবিক চেতনা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *