রাসিক প্রশাসক আরো বলেন, রাজশাহীতে বন্যায় প্রায় ৫৫০জন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা প্রতিটি পরিবারের পাশে আছি। প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। যতদিন পানিবন্দী অবস্থায় থাকবে, ততদিন আমরা তাদের পাশে থাকবো।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি,সাবেক সাধারণ সম্পাদক সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
