নিজ উদ্যোগে টিউবওয়েল প্রদান করলেন শামীম সরকার


রাজশাহীর বাঘা পৌরসভার চক-আমোদপুর এলাকার ঐতিহ্যবাহী কাশেম-ফকির মাজারে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট সমাধানে উদ্যোগ নিয়েছেন এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

 

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামীম সরকারের ব্যক্তিগত উদ্যোগে মাজার প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে একটি গভীর নলকূপ।

 

দীর্ঘদিন ধরে কাশেম-ফকির মাজারে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন মাজারে আসা মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। বিশেষ করে শুক্রবার ও বিভিন্ন ধর্মীয় দিবসে মাজারে মানুষের সমাগম বাড়লে পানির সংকট আরও তীব্র হয়ে উঠত।

 

স্থানীয়দের দীর্ঘদিনের এই ভোগান্তির কথা জানতে পারেন শামীম সরকার। মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত উদ্যোগ নেন শামীম সরকার। তাঁর ব্যক্তিগত উদ্যোগেই মাজার প্রাঙ্গণে স্থাপন করা হয় এই গভীর নলকূপ।

 

শামীম সরকার বলেন, ধর্মীয় স্থানগুলোতে মানুষের সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কাশেম-ফকির মাজারে আসা মুসল্লি ও স্থানীয়দের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘব করতেই শামীম সরকারের এই উদ্যোগ।

 

শামীম সরকার আরও বলেন, ভবিষ্যতেও বাঘার মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবেন তিনি, ইনশাআল্লাহ।

 

এদিকে শামীম সরকারের উদ্যোগে টিউবওয়েল পেয়ে খুশি মাজার কমিটির সদস্য ও স্থানীয়রা। তারা শামীম সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

স্থানীয়রা বলছেন, শামীম সরকারের এই উদ্যোগের ফলে এখন থেকে কাশেম-ফকির মাজারে আগত মুসল্লি, পথচারী ও এলাকাবাসী সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

 

মানুষের প্রয়োজন ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের এমন জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *