নিজস্ব প্রতিনিধিঃ নারীসহ অন্তরঙ্গ অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় রাজশাহীর মোহনপুরের বসন্তকেদার দারুস সুন্নাত দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ এবং এলাকায় ব্যাপক আলোচনা- সমালোচনার পর সোমবার (৭ সেপ্টেম্বর) মাদরাসার ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
