
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলে প্রায় ৯০০ থেকে ১ হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার আমির মোঃ আব্দুল্লাহ আল মামুন নূহু। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহ-সেক্রেটারি মো. নাজমুল হক, জেলা শাখার শুরা সদস্য মো. জিন্নাত হোসেন, বাঘা উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, বাঘা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সবুজ আলীসহ বাঘা ও চারঘাট উপজেলার জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণমিছিলটি বাঘা শাহী মসজিদ তেঁতুলতলায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আমচত্বরসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান। তারা বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
