শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দিন বেশি দূরে নয়, দাবি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

আন্তর্জাতিক ডেক্সঃ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে পারেন। তার ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার দিন খুব বেশি দূরে নয়।
শনিবার (২২ নভেম্বর) ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে গণমাধ্যমের সামনে এ মন্তব্য করেন স্বপন মজুমদার।
তিনি বলেন, শেখ হাসিনা পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে প্রবেশ করবেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে তার পাশে দাঁড়ানোর আহ্বানও জানান এই বিজেপি বিধায়ক।
এ সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন তিনি।
স্বপন মজুমদারের এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ভারতীয় গণমাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *