নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের কোনো সদস্যের সামান্য অনিয়ম সামনে এলেই আমরা তা তুলে ধরি। কিন্তু দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যিনি নিজের কর্মক্ষেত্রে বিতর্ক ও কলঙ্কমুক্ত থাকার চেষ্টা করেছেন তিনি পুলিশ কর্মকর্তা গাজীউর রহমান, তাঁর অবদানও মূল্যায়ন করা প্রয়োজন।
বর্তমান সময়ে পুলিশের ভাবমূর্তি ধরে রাখতে গাজিউর রহমানের মত এমন দায়িত্বশীল ও দক্ষ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অপপ্রচারে না জড়িয়ে সহযোগিতার হাত বাড়ানো উচিত।
নগর গোয়েন্দা শাখাকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাক গাজিউর রহমানকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একজন দক্ষ পুলিশ কমিশনার তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করেছেন, যা তাঁর ওপর আস্থা ও দায়িত্বশীলতারই প্রতিফলন।
