রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

 

রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ৯টি উপজেলার দলনেতা ও ইউনিট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা এবং অসহায় মানুষের সেবা করাই এ সংগঠনের মূল লক্ষ্য।

 

স্বেচ্ছাসেবকদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করাই হবে স্বেচ্ছাসেবকদের প্রধান অঙ্গীকার।”

 

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। রাজশাহী জেলা ইউনিটের আওতাধীন ৯টি উপজেলার স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *