বাঘায় গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ইসলাম আলী আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল (২৮) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। সেমবার(১৪ সেপ্টেম্বর)  সহযোগিতায় রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকা থেকে মো. ইসলাম আলী (৩৩) নামের ওই আসামিকে আটক করা হয়।

আটক ইসলাম আলী বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের মারধর করা হয়। এতে শিমুল গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। একই ঘটনায় শমজান আলী নামের অপর ব্যক্তি গুরুতর আহত হন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এ ঘটনায় নিহত শিমুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে বাঘা থানায় হত্যা মামলা করা হয়। মামলাটির নম্বর ৯, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, র‍্যাবের সহযোগিতায় রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত এক আসামি ইসলাম আলীকে আটক করা হয়েছে। সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাঘা থানার পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর চুরি সন্দেহে মারধরের ঘটনায় শিমুল নিহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা রুজু করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ইসলাম আলীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *