মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা শিবলুল হাসান গ্রেপ্তার

মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা শিবলুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রাতে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পূজাঘাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলুল হাসান (৩৮) ঐ এলাকায় মৃত আব্দুল জলিল বিএসসির ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মাদারগঞ্জ শহর কমিটির উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতা মামলায় শিবলুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *