চারঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মিজান ও সম্পাদক সান্টু

 

নবগঠিত কমিটিকে শুভেচ্ছ জানিয়েছেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ নেতৃবৃন্দ

চারঘাট(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারন সভায় প্রেসক্লাবের ১০ জন সদস্যের মধ্যে ৮ জন সদস্যের কন্ঠ ভোটের মাধ্যমে দৈনিক যুগান্তর ও সানশাইনের প্রতিনিধি মিজানুর রহমানকে সভাপতি এবং দৈনিক ইনকিলাব ও নতুন প্রভাতের প্রতিনিধি মাইনুল হককে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৮ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, , দৈনিক কালবেলার প্রতিনিধি মিঠু রানা সহ-সভাপতি, দৈনিক আমারদেশ এর প্রতিনিধি আতিকুর রহমান আশা যুগ্ম-সম্পাদক, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি কেএম জুবায়ের ইসলাম সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইনতেজার পত্রিকার প্রতিনিধি মো: সজল ইসলামকে দপ্তর সম্পাদক, সদস্য দৈনিক রাজশাহীর প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোহাইমেনুউল হক সপন ও  দৈনিক রাজশাহী সংবাদের প্রতিনিধি  সৈকত  আলী । উক্ত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদতসহ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসরাম বিকুল,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক অ্যাডভান্সড ল্যাপরোস্কোপিক সার্জন ডা: শহিদুল ইসলাম রবিন, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান লাল সরকার, শলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *