
বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫লাখ টাকা জরিমানা করেছে বাগনারা উপজেলা প্রশাসন। জানা যায়, বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিগোপাড়া মোড়ে রাস্তারপাশে
অবৈধভাবে বালু উত্তোলন করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। শনিবার (২০জুন) সকালে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে একজন কে পাঁচ লাখ টাকার জরিমানা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাগমারা উপজেলার নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ।
উপজেলা প্রশাসন জানায়, দন্ড প্রাপ্তের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার জব্দ করে সেগুলো অকেজো করা হয়েছ।এবং সেই সাথে প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি ও নদ-নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন.