
বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় মাদকসেবীর হামলার শিকার হয়েছিলেন মাদক ব্যবসায়ী হারুন বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বাহমনি গ্রামের দিলবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী হারুন দীর্ঘদিন যাবত ধরে পুলিশের নাকের ডুগায় মাদক ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আউচপাড়া ইউনিয়নের বাহমনি গ্রামের দিলবর রহমানের ছেলে হারুনের সাথে গাঁজা কিনা বেঁচোকে কেন্দ্রে করে গত ১২ই জনু হাটখুজিপর বাজারে মিঠুর চায়ের স্টলে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মাদকসেবী বাহমনিগ্রাম (রায়পাড়ার) রহিম উদ্দিনের ছেলে মোঃ আয়নুল হক কঠোর লাঠি দিয়ে মাদকব্যবসায়ী হারুনর মাথায় সজোরে আঘাত করে। আয়নুলের লাঠির আঘাতে হারুন মাটিতে লুঠিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে মাদকসেবণকারী আয়নুল হককে পনেরো হাজার টাকা দিতে হবে হারুনকে এমনি বিনিময়ে বিষয়টি মীমাংসা করে কিছু ব্যক্তিরা। যাদের আশ্রয়ে মাদক ব্যবসা করে আসছে হারুন। স্থানীরা বলছে মাদকব্যবসা করলে কোন অপরাধ নেই আর সেবন করলেই অপরাধ। তাই এই রকম আচারণ শালিসে স্থানীয় সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করছে। কিন্তু উক্ত বিষয় গুলো নিয়ে স্থানীয় প্রশাসনের কোন ভুমিকা না থাকায় এলাকার লোকজন চরম হতাশায় ভোগছে। স্থানীয় বাসিন্দাদের দাবি যেখানে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্য মাদক ব্যবসা করে যাচ্ছে আর মাদকসেবনকারীরা মাতাল হয়ে সাধারণ মানুষের উপর চড়াও হচ্ছে। এমন ঘটানায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। মাদক কারবারিদের এমন আচরণ স্থানীয় প্রশাসনকে জানানোর পরে ও পুলিশের নেই কোন ভুমিকা। তাই স্থানীয় এলাকাবাসীর দাবি প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাদের কাছে যেন অচিরেই মাদকব্যবসায়ী হারুন ও মাদকসেবনকারী আয়নুল সহ তাদের সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টি মুলক শাস্তির ব্যবস্থা করা হোক।