নওদাপাড়াসহ বিভিন্ন মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, প্রশংসায় ভাসছেন নাসিম খান

রাজা হোসেন রিংকুঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নওদাপাড়াসহ বিভিন্ন মহল্লায় ড্রেন পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) ড্রেন শ্রমিকদের মাধ্যমে ড্রেনের কাদা-মাটি উত্তোলন এবং ভ্যান শ্রমিকদের মাধ্যমে বর্জ্য অপসারণের কাজ পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন সড়ক ও জনপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজও অব্যাহত রয়েছে।
জানা যায়, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব নাসিম খানের বিশেষ উদ্যোগ ও চাহিদার ভিত্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাধ্যমে এসব জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। সাধারণ নাগরিকরা জানান, দীর্ঘদিনের জমে থাকা ড্রেনের কাদা-মাটি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে পরিবেশের উন্নতি হচ্ছে এবং জনভোগান্তি কমছে। তারা আশা প্রকাশ করেন, নাসিম খান কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডে এ ধরনের জনসেবামূলক ও নাগরিক সুবিধামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করবেন।
নাসিম খান বলেন, “ওয়ার্ডবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে আমি সবসময় কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ছবি ক্যাপশন: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নওদাপাড়াসহ বিভিন্ন মহল্লায় ড্রেন পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনার দৃশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *