
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশনা ও সার্বিক তদারকিতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় জড়িত অভিযুক্ত সিজানকে ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।