আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের রাজধানীতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।
এর আগে, স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের সরকারপ্রধান শীর্ষ বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
