হড়গ্রাম ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রবিউল আউয়াল

 

হড়গ্রাম ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রবিউল আউয়াল
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হড়গ্রাম ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পবা উপজেলা যুবদলের সদস্য ও ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রবিউল আউয়াল।
ঈদকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা ব্যানার টানানো হয়েছে। ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংযুক্ত করে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
স্থানীয়দের কাছে তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিত রবিউল আউয়াল বলেন, “ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতি। আমি হড়গ্রাম ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
স্থানীয় বাসিন্দাদের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনসেবামূলক কাজের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে নিজের অবস্থান শক্ত করছেন রবিউল আউয়াল। ঈদকে ঘিরে তার এই শুভেচ্ছা বার্তাও স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *