রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ

আবু সাঈদ

অদ্য ০৩ ফেব্রুয়ারি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী রাজশাহী জেলার বাঘা থানাধীন বারশিপাড়া নামক এলাকার পদ্মা নদীর চর দিয়ে মাদকদ্রব্য পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছালে আভিযানিক দলটি দেখতে পায় যে, একজন ব্যক্তি নদী পথে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে একটি টিনের ডোঙ্গা নিয়ে বাংলাদেশের দিকে আসছে। আভিযানিক দল উক্ত ব্যক্তিকে আটক করার জন্য পদ্মা নদীর পারে ঝাউ বনের ভিতরে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে উক্ত ব্যক্তি ডোঙ্গাটি নিয়ে নদীর পাড়ে আসায় বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তাকে ধরার জন্য সুকৌশলে অগ্রসর হলে মাদক কারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ডোঙ্গাটি ফেলে রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি কর্তৃক ডোঙ্গাটি তল্লাশী করে একটি বস্তার ভিতর থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং টিনের ডোঙ্গাটি বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *