বাঘায় ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারি সেট দিলেন তহিদুল ইসলাম কালু

বাঘায় ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারি সেট দিলেন তহিদুল ইসলাম কালু

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

 

রাজশাহীর বাঘায় অসচ্ছল এক ভ্যানচালকের পাশে দাঁড়িয়ে তাকে একটি পূর্ণাঙ্গ ব্যাটারি সেট প্রদান করেছেন মোহাম্মদ তহিদুল ইসলাম কালু। তিনি বাঘা পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বাঘা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিলিক বাঘা গ্রামের বকুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে ভ্যানচালক মো. আশরাফ আলীর হাতে ব্যাটারিচালিত ভ্যানের এক সেট পূর্ণাঙ্গ ব্যাটারি হস্তান্তর করা হয়।

 

জানা গেছে, ভ্যানচালক মো. আশরাফ আলী দীর্ঘদিন ধরে পা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এতে শারীরিক পরিশ্রমের পাশাপাশি তার আয়ও সীমিত ছিল। তার কষ্টের কথা বিবেচনা করে তহিদুল ইসলাম কালু তাকে ব্যাটারিচালিত ভ্যানের জন্য প্রয়োজনীয় একটি পূর্ণাঙ্গ ব্যাটারি সেট দেওয়ার উদ্যোগ নেন।

 

ব্যাটারি সেট হাতে পেয়ে ভ্যানচালক মো. আশরাফ আলী আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন পা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। ব্যাটারি সেট পাওয়ায় এখন ভ্যান চালানো সহজ হবে এবং আয়ও বাড়বে বলে আশা করছেন। এ সহায়তায় তিনি উপকৃত হয়েছেন বলেও জানান।

এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানান।

 

তহিদুল ইসলাম কালু বলেন, অসচ্ছল ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *