কিশোরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে দস্যুতা প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

কিশোরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে দস্যুতা প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে দস্যুতা প্রতিরোধে পুলিশের পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন বত্রিশ এলাকার জিনারী মসজিদের সামনে পাকা রাস্তায় কয়েকজন দুষ্কৃতিকারী দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ০২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রতন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ জুনায়েদ (২৫) ও নূর মোহাম্মদ সম্রাট (৩৪)। এ সময় মোঃ জুনায়েদের কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

অপরদিকে, একই দিন ভোর ৫টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান গেটের সামনে দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে কিলো-১ নাইট ডিউটিতে থাকা এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করেন। এ সময় আরও দুইজন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী পালিয়ে যায়।

এই অভিযানে আটক মোঃ আশিক (২৪) ও মেহেদী হাসান অনিক (২০)-এর কাছ থেকে যথাক্রমে ১১.৫ ইঞ্চি ও ৮.৫ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *