বাঘায় মাজার জিয়ারত ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন আবু সাঈদ চাঁদ

বাঘায় মাজার জিয়ারত ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন আবু সাঈদ চাঁদ

 

আবু সাঈদ, নিউজ ডেস্ক, ফক্সনিউজবিডি

রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বাঘায় নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় তিনি বাঘা মাজার শরীফ জিয়ারত করেন।মাজার জিয়ারত শেষে তিনি বাঘা থানা মোড়ে অবস্থিত নির্বাচনের জন্য প্রস্তুত করা প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাঘা উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

Foxnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *