ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফিনল্যান্ড প্রতিনিধিঃ দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও শহীদ জিয়ার আদর্শকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল পরিমাণ নেতাকর্মী এবং দলের প্রবীণ ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুবনেতা নোমান।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি উপস্থিত নেতাকর্মীদের বিশেষভাবে উদ্বুদ্ধ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলোর হাতকে শক্তিশালী করতে এবং প্রবাসে দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে একজোটে কাজ করতে হবে। যুবদল হলো দলের প্রাণশক্তি, তাই যেকোনো সংকটময় মুহূর্তে প্রবাসের মাটি থেকেও যুবদলকে অগ্রণী ও সাহসী ভূমিকা পালন করতে হবে।
​অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জামান সরকার বলেন, স্বৈরাচারী শাসনবিরোধী দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস ধারণ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রবাসীদের অধিকার রক্ষায় যুবদলের ভূমিকা সবসময় প্রশংসনীয় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মাসুদ আরিফ। বিশেষ অতিথির বক্তব্যে শামসুল গাজী প্রবাসে সংগঠনের পরিধি আরও সম্প্রসারিত করতে এবং তরুণ প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
​ফিনল্যান্ড যুবদলের সভাপতি এনাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফিনল্যান্ড বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
​আলোচনা সভার শেষ পর্যায়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া সহ সকল মরহুম নেতার আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *