জেলার শ্রেষ্ঠ বাঘা থানার এএসআই আব্দুল মালেক

জেলার শ্রেষ্ঠ বাঘা থানার এএসআই আব্দুল মালেক


এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

 

অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন বাঘা থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল মালেক। এটি তার ৭ম তম বারের মতো এই সম্মান অর্জন।

বুধবার  (২১ জানুয়ারি ২০২৬) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ডিসেম্বর মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হন তিনি। এসময় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আব্দুল মালেক।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এএসআই আব্দুল মালেক বলেন, “আমাকে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক স্যারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অপরাধ দমন, মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”

বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক  বলেন, “এএসআই আব্দুল মালেক ধারাবাহিকভাবে অসাধারণ সাফল্য দেখিয়ে আসছেন। ৭ম তম বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বাঘা থানার জন্যও গর্বের বিষয়। আশা করি তিনি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবেন।”

 

Foxnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *