লক্ষ্মীপুর-১ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিমকে ঘিরে ভাইরাল ছবি, সামাজিক মাধ্যমে নানা আলোচনা

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য সাহাদাত হোসেন সেলিমকে ঘিরে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে তাকে একটি কক্ষে বসা অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি ঘিরে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, তিনি মদ্যপান করছিলেন।

তবে ভাইরাল ছবিটির সত্যতা এবং এটি কবে, কোথায় ও কী পরিস্থিতিতে তোলা হয়েছে—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে ছবি নিয়ে সামাজিক মাধ্যমে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে মাদকবিরোধী অবস্থানের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে তুলে ধরেছেন এমপি সাহাদাত হোসেন সেলিম। এ অবস্থায় ভাইরাল ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে এমপি সাহাদাত হোসেন সেলিমের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *