রাজশাহীতে অটোরিকশা ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

রাজশাহী প্রতিনিধি

 

: রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা জানান, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হয়নি। কোনো চালক যেন অতিরিক্ত ভাড়া আদায় না করেন এবং যাত্রীরাও নির্ধারিত ভাড়া পরিশোধ করেন সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর স্বার্থে অটোরিকশার ভাড়া সংক্রান্ত তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *