মোহনপুরে অবৈধভাবে ৪০ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে ৪০ বস্তা সার মজুদ রাখার দায়ে মো. কাউসার আলী নামে এক বালাইনাশক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) উপজেলার সইপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের প্রসিকিউশনে এবং মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ব্যবসায়ীর কাছ থেকে ৪০ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১৭ বস্তা ডিএপি ও ২৩ বস্তা এমওপি সার রয়েছে।
পরে জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী।
এ অভিযানের মাধ্যমে অবৈধভাবে সার মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের তৎপরতার বিষয়টি সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *