বিএনপি নেতা মফিজ উদ্দিনের মৃত্যুতে ইঞ্জিনিয়ার এরশাদ আলীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার মো. এরশাদ আলী।

শনিবার (৭ নভেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইঞ্জিনিয়ার মো. এরশাদ আলী জাতীয়তাবাদী বিপ্লবী দল, রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক। শোকবার্তায় তিনি বলেন, মফিজ উদ্দিন ছিলেন এলাকার একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মানুষ একজন অভিজ্ঞ নেতাকে হারালেন। তাঁর অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মফিজ উদ্দিন। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় নেসকোর চেয়ারম্যান ও বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *