
রাজশাহী-৬ চারঘাট বাঘার সাংসদ আবু সাইদ চাঁদ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সহকারী কমিশনার (ভুমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,ও চারঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থীরা।
আসুন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।