পবার চর মাঝার দিয়াতে গবাদিপশুর ফ্রী ভ্যাকসিনেশন ক্যাম্প চরের উন্নয়নে দ্রুত বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে: এমপি মিলন

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী পবা উপজেলার হরিপুর ইউনিয়নের অন্তর্গত এক নম্বর ওয়ার্ড চর মাঝারদিয়া এলাকার খামারি ও গৃহস্থর গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা যুবদলের সদস্য ও ৪ নং হরিপুর ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল ইসলাম সাহেব জাদার সৌজন্যে রোববার বেলা ১১ টা থেকে দিনব্যাপী প্রায় তিন হাজার গরুকে ভ্যাকসিন প্রদান করা হয়।
ভার্চুয়ালি এই ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংসদ স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, চরের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, চর মাঝারদিয়া একটি দুর্গম অঞ্চল । এই এলাকায় হাজার হাজার গরু ছাগল ও মহিষ রয়েছে। এদের পরিচর্যা এবং স্বাস্থ্য সুরক্ষায় আজকের এই কর্মসূচি। তিনি বলেন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর সুযোগ্য পুত্র ফরিদুল ইসলাম সাহেব জাদার উদ্যোগে এবং নিজ অর্থায়নে আজকের এই কর্মসূচি। আগামীতে এই অঞ্চলে যেন একটি গবাদি পশু বিনা চিকিৎসায় মারা না যায় তার ব্যবস্থা তিনি করবেন। কিছুদিন আগে এখানকার অনেকগুলো গরু মারা গেছে উল্লেখ করে তিনি বলেন , এ ঘটনায় গৃহস্থদের অনেক ক্ষতি হয়েছে। আগামীতে যেন এ ধরনের ক্ষতি না হয় এর জন্য প্রতিনিয়ত প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংসদ সদস্য আরো বলেন, চর মাঝার দিয়ার উন্নয়নে রাস্তাঘাট ও পারাপারের জন্য ভ্রাম্যমান ঘাট স্থাপন করা হবে। সেই সাথে শিক্ষা ও স্বাস্থ্য সেবা যেন সঠিকভাবে চলতে পারে তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয় এই চরকে আলোকিত করার জন্য দ্রুত সোলার প্যানেলের ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোন প্রতীক থাকবে না, তবে দল থেকে একক প্রার্থী ঘোষণা করা হবে। দলের প্রতি আনুগত্য রেখে সবাইকে সেই প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য।
উদ্বোধন শেষে গরুকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়। চারটি দলে ভাগ হয়ে পুরো এলাকায় চলে এই ভ্যাকসিনেশন।
সাহেবজাদা তার বক্তব্যে বলেন, তিনি এই এলাকার সন্তান। তার বাবা দীর্ঘদিন এই হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কাজ করে গেছেন। তার বাবা এই চর মাঝার দিয়ারবাসীর স্বাস্থ্য সেবা ও শিক্ষার আলো ছড়াতে কমিউনিটি ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে গেছেন। হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে তার বাবার অসমাপ্ত কাজগুলো আগে করবেন। সেই সাথে সরকারের অনুযায়ী এই চরের উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, তিনি জনপ্রতিনিধি হতে না পারলে হরিপুর ইউনিয়ন পরিষদ তথা এই দুর্গম এলাকার জনগণের পাশে আছেন এবং থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, আজকের এই ফ্রি ভ্যাকসিনেশন সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক লিমন এর নির্দেশনায় বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে চরমাঝার দিয়াবাসী মতিয়ার রহমান, উকিল ও গাফফারসহ একাধিক গ্রামবাসী নারী-পুরুষ বলেন, তারা গরু ছাগল হাঁস মুরগির পালন করে জীবিকা নির্বাহ করেন। এই টিকা দান কর্মসূচি অত্যন্ত দরকার ছিলো। এই ভ্যাকসিনেশন এর জন্য সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে ধন্যবাদ জানান। সেইসাথে তারা সংসদ সদস্য ও সাহেবজাদার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামীতে সকল গবাদী পশুকে টিকা প্রদান করার জন্য অনুরোধ জানান।
হরিপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সোহরাব খান।
উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রাণী
সম্পদ দপ্তরের এম,এ,এল,ও(সম্প্রসারণ) মোহা: আব্দুস সালাম ও হেলাল উদ্দিন, পবার বড়গাছীর জি ডি ই ডব্লিউ রুবেল আলী, হরিয়ান ইউনিয়নের ভ্যাকসিনেটর, জাহাঙ্গীর আলম, এ,আই টেকনিশিয়ান রবিউল ইসলাম, এ আই কর্মী সোহাগ আলী ও বোয়ালিয়া প্রাণিসম্পদ দপ্তরের মেট্রন শাহীন রেজা। এছাড়াও অত্র এলাকার সুধীজন, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *