রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়

রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়, এমপি রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিভিন্ন কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাজশাহীর রেশম শিল্পের ঐতিহ্য, বর্তমান অবস্থা ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি শিল্পটির সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিম লিডার আব্দুল মতিন, রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সভাপতি মো. কামাল উদ্দিন সরকার, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবু, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *