জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে রাজশাহী মহানগর ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ, দলের প্রস্তুতি এবং সাফল্যের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় রাসিক প্রশাসক খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতায় রাজশাহী মহানগর ফুটবল দলের সাফল্য কামনা করেন।
মতবিনিময় সভায় দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা প্রতিযোগিতাকে সামনে রেখে তাদের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রতিযোগিতায় রাজশাহী মহানগর ফুটবল দল ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *