ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে জাফর ইকবাল

সারোয়ার হোসেন, তানোর :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক বিএনপির ধানের শীষের মনোনীত পদপ্রার্থী জাফর ইকবাল সম্প্রীতির মাধ্যমে তৃনমুল বিএনপির নেতাকর্মী ও জনসাধারণের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন সাধারণ ভোটারেরা।

যার কারণে দিন যতই যাচ্ছে ততই নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন জাফর ইকবাল। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনতার আপদ বিপদে সংবাদ পাওয়া মাত্র খোঁজ খবর নিতে ছুটে যান এই তরুণ নেতা। তার কাছে শীর্ষ তৃনমুল কোন পার্থক্য নেই বললেই চলে। একারনে অল্প সময়ে নানা ঘাত প্রতিঘাত ও হামলার স্বীকার হয়েও মাঠ না ছাড়ার কারনেই এত জনপ্রিয়তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারন তার সাথে সহজেই কথা বলে নানান সমস্যার কথা নির্বিঘ্নে বলতে পারেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারেরা।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে মোহনপুর উপজেলা সহ ঘাসিগ্রাম ইউনিয়নের আনাচে কানাচে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট সাধারণ ভোটারদের হাতে তুলে দিয়েছেন বিএনপির এই তরুণ নেতা।

আওয়ামী লীগের আমলে একাধিক বার হামলা মামলার শিকার হওয়ার পরও কোনভাবেই দমে যান নি এই নির্যাতিত নেতা জাফর ইকবাল।

বর্তমানে দলের হাইকমান্ডের গ্রীণ সিগনাল পেয়ে পুরোদমে ঘাসিগ্রাম ইউনিয়নের পাড়া মহল্লা থেকে শুরু করে হাট বাজারে ব্যাপক ভাবে গণসংযোগ করেই চলেছেন তিনি। যার ফলে তার জনপ্রিয়তা নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণের কাছে শীর্ষ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে তার জনপ্রিয়তায় ঈষার্নিত হয়ে একটি পক্ষ প্রতিনিয়তই অপপ্রচারের চেষ্টা করে মাঠ নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে । কিন্তু তিনি সেই রাজনীতি না করে নেতাকর্মীদের সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর আলম টিপু জানান, মনোনয়ন পাওয়ার ব্যাপারে জাফর ইকবাল আশাবাদী। দল সবদিক বিবেচনা করলে তিনিই যোগ্য প্রার্থী। কারন বিগত স্বৈরাচার সরকারের আমলে সে অনেক নির্যাতিত। এযাবত তার বিরুদ্ধে কোন ট্যাগ নেই, আছে মানবিকতা, উদারতা। তাকে মনোনয়ন দিলে বিজয় সুনিশ্চিত হবে।

 

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জাফর ইকবাল  জানান, বিগত স্বৈরাচার সরকারের তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কিন্তু ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি তুলেছি। আশা করছি দল আমাকে সম্মানিত করবেন। তবে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কোন প্রার্থী কে মনোনয়ন দিলে তার হয়ে কাজ করব। কারন আমি কখনো দলের আদর্শের বাহিরে যেতে পারবনা। এটাই বিএনপির আদর্শ বলে জানান ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী জাফর ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *