আরডিএ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও কর্মস্থলের পরিবেশ সুন্দর রাখতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম সাহেব । এ সময় সংগঠনের সদস্য কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, জাহানারা বেগম, রতনসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এ সময় আশরাফুল ইসলাম সাহেব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাংলাদেশ হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আরডি এর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *