বাঘায় বাড়ির সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

বাঘায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাহিদ ইসলাম ওরফে নাইট (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম দক্ষিণ মিলিকবাঘা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। বুধবার নিজ বাড়ির সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বুধবারই বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *