রাজশাহীতে ‘আমরা জুলাই যোদ্ধা’র ১১ সদস্যের আহ্বায়ক কমিটি, তালিকায় ৪১ জন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী মহানগর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে সদস্যদের নাম, পদবি ও মেডিকেল কেস আইডিসংবলিত তালিকা প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির প্যাডে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সালমান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ ফেসকাত-উজ-জামান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ ফরিদুল ইসলাম সাহেব ও মোঃ মিয়ানুল হক।

কমিটির সদস্য সচিব করা হয়েছে মোঃ উমামা বিন ইকবালকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তামজিদুজ্জামান, মোঃ মিনার, আব্দুল্লাহ আল মাহির ও মোঃ লাল চাঁদ। এ ছাড়া মোঃ ফয়সাল গণি কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

প্যাডে আরও উল্লেখ করা হয়েছে, সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বাংলাদেশ বন ও শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।

এ ছাড়া সমন্বয়কারী হিসেবে রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিব রায়হান রবিন ও সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমনের নাম উল্লেখ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *