রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর হড়গ্রাম বাজার ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাজশাহীর পিঁপড়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হড়গ্রাম বাজার ইউনাইটেডের খেলোয়াড় অলিউজ্জামান তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের কোচ আসিফ ও ম্যানেজার মিন্টু।
এতে এলাকার প্রায় ৪০০ গণ্যমান্য ব্যক্তি সপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়দের মধ্যে ছিলেন অলিউজ্জামান তুহিন, মাসুদ পারভেজ চৌধুরী, তানভীর আহমেদ সজীব, চন্দন, রাসেল, জুয়েল, চঞ্চল, বাবু, মামুন, মাসুদ, শরিফ, আওয়াল, রুবেল ও রাজ্জাকসহ ক্লাবের আরও অনেক খেলোয়াড়।
এ আয়োজনের মধ্য দিয়ে খেলোয়াড়দের প্রতি সম্মান জানানো এবং এলাকার মানুষের সঙ্গে তাঁদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়।
