‘প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’ প্রতিপাদ্যে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
‘প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের আয়োজনে এবং সাইটসেভার্স ও সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাসিক প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারের সদস্য। তাঁদেরও সকল বিষয়ে নায্য অধিকার রয়েছে। তাদের সেই অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশটাকে এগিয়ে নিতে দিনরাত কাজ করছেন। কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকা ঋণ প্রদানের ব্যবস্থা করেছেন। মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরাও আপনাদের পাশে থাকতে চাই।

প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্ব্ েস্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী রাসেল।

কর্মশালার সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সদস্য মারুফা ইয়াসমিন মনিকা। কর্মশালায় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্য বৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *