রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব আরিফ আহমেদ।
আজ শনিবার (২৯ আগস্ট) তিনি মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এবং রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত সচিব আরিফ আহমেদ।
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব
