রামগতিতে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের চেষ্টার শিকার: প্রভাবশালীদের মধ্যস্থতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি:​লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৮ নং বড়খেরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এক হিন্দু ধর্মাবলম্বী কিশোরীকে (১৫) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরবেলা রঘুনাথপুর সেন্টার সংলগ্ন এলাকার বাসিন্দা অভিযুক্ত গিয়াস উদ্দিনের (৬০) দোকানে মুদি সদাই কিনতে যায় ওই কিশোরী। এ সময় দোকান ফাঁকা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​এদিকে, জঘন্য এ অপরাধের ঘটনাটি আইন প্রয়োগকারী সংস্থাকে না জানিয়ে টাকার বিনিময়ে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা। আইনি পদক্ষেপ না নিয়ে একটি প্রভাবশালী মহল বিষয়টি আপস-মীমাংসার নামে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।
​এ বিষয়ে জানতে অভিযুক্ত গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
​রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে বা বিষয়টি প্রমাণিত হলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​ভুক্তভোগী পরিবারটি যেন কোনো ধরনের হুমকি বা চাপের মুখে বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয় এবং দোষী ব্যক্তির যথাযথ শাস্তি হয়—এমনটাই দাবি রামগতির সর্বস্তরের সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *