পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রবিউল আওয়ালের গাছের চারা বিতরণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নিম ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এবং রাজশাহী-পবা-মোহনপুর (৩) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদল নেতা ও হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসারুল ইসলাম রাজা, জসীমউদ্দীন, শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজেদুর রহমান পিন্টু।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের মাঝে নিম ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *