মোহনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মৌগাছি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইউনুস আলী মুন্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) মৌগাছি ইউনিয়নের টেমা আদিবাসী পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ইউনুস আলী মুন্ডল বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
কর্মসূচিতে টেমা আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি তাদের নেতৃবৃন্দ শ্রী রুপেন ও শ্রীমতী মারসিলা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার তরুণরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবেশ রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *