জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলীর মুক্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার বিবৃতিঃ

অবিলম্বে মুক্তি চাই
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী-কে আজ রাজশাহীর নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাঁর নিঃশর্ত ও অবিলম্বে মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সাংবাদিকদের স্বাধীনভাবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার সাংবিধানিক অধিকার রয়েছে। অন্যায়ভাবে একজন সাংবাদিককে গ্রেপ্তার করে সত্য প্রকাশের কণ্ঠ রোধ করা যায় না। গ্রেপ্তার করে সাংবাদিকের কলম বন্ধ করা যাবে না।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে পর্যালোচনা করে মোঃ সুরুজ আলীর অবিলম্বে মুক্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে আমরা সাংবাদিকদের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

সাংবাদিকের কণ্ঠ রুদ্ধ নয়, সত্যের জয় হোক।

মোঃ রাব্বী মোল্লা
দপ্তর সচিব
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *