
আবু সাঈদ, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুরসালিন ইসলাম মিশন।
তাঁর উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকালে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়। প্রায় চার শতাধিক শিক্ষার্থীদেন এই উপহার প্রদান করেন মিশন।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ মানবিক কর্মসূচির আয়োজন করেন মুরসালিন ইসলাম মিশন। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
মুরসালিন ইসলাম মিশন বলেন, “পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে সামান্য সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেন। এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকরা এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে মুরসালিন ইসলাম মিশনের এ মানবিক উদ্যোগ সামাজিকভাবে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।