জয়পুরহাটের ‎আক্কেলপুরে বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরা

 


ফ্লোরা ইতি স্টাফ রিপোর্টার জয়পুরহাট।

‎জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে কয়েক জনকে সাথে নিয়ে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঐই ভিডিওতে একটি কক্ষের মধ্যে কয়েকজন ব্যক্তি বসে বিএনপি নেতা সহ কয়েকজন ব্যক্তি একটি পাইপ জাতীয় যন্ত্রে আগুনের তাপ দিয়ে পাইপের মাধ্যমে কিছু গ্রহণ করতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ভাবে দাবি ওঠে, ওই ব্যক্তি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটির ধারণকালের সময় এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি,যিনি মাদক সেবনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত বলে দাবি করেন, বলেন,ভিডিওতে যে পাইপ,যন্ত্র ও পদ্ধতি দেখা যাচ্ছে, তা ইয়াবা সেবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

‎এ ব্যাপারে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

‎তবে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে কিছুক্ষণ আগে দেখলাম। সেখানে হালকা নীল রঙের শার্ট পরিহিত সাইদুর রহমানকে দেখা যাচ্ছে।

এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইদুর রহমানের ওই ভিডিওটি দেখেছি। সেটা নিয়ে আমরা কাজ করছি ও সত্যতা যাচাই করছি ও তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

আর এ বিষয়ে তাকে শোকজ নোটিশ দেয়া হচ্ছে। শোকজ নোটিসের জবাব পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *