
নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে। আহতরা হলেন, উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে সুমন আলী (৪৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার উধনপাড়া মসজিদসংলগ্ন এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।