বাগমারার গোবিন্দপাড়ায় অযত্নে হারিয়ে যেতে বসেছে শ্রমজীবি মানুষের বিশ্রামের আশ্রয়স্থল শতবর্ষ বটগাছ

 

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে অযত্নে আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে শ্রমজীবি মানুষের বিশ্রামের আশ্রয়স্থল শতবর্ষের বটগাছ। জানা যায়, বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিল্লুর মোড়ের উত্তর পাশে অবস্থিত কাঁঠালকুড়ি নামক স্থানে এই গাছটির অবস্থান। সরেজমিনে এলাকায় গিয়ে লোকে মুখে শোনা যায় শতবর্ষের বটগাছটি শুধু একটি গাছ নয় এটা একটি ইতিহাস বটে। আরও জানা যায় যে কয়েকশো বছর আগে গোবিন্দপাড়া গ্রামেরই বানু নামে এক ব্যক্তি এই গাছটি লাগিয়েছিলেন। বানু নামে যে ব্যক্তিটি কাঁঠালকুড়ি নামক স্থানে বটগাছটি লাগিয়েছিল তাঁর ভবিষ্যতে বাণী ছিল গোবিন্দপাড়া ইউনিয়নের জিল্লুর মোড়ের পাশের মাঠের শ্রমজীবি মানুষেররা অর্থাৎ কৃষক ও শ্রমিকের কাজ করে ছায়াতে বিশ্রামের জন্য এই কাঁঠালকুড়ি নামক স্থানে বটগাছের নিচে বসে বিশ্রাম নিবো এবং নিতো। কিন্তু বটগাছটি শতবর্ষের ও বেশি পুরাতন হওয়ায় গাছের গোড়া হতে মাটি সরিয়ে গিয়ে ও গাছের ডালপালা কেটে শ্রমজীবি মানুষের বসার অযোগ্য হয়ে পড়ে। তাই গোবিন্দপাড়া ইউনিয়নের সচেতন মহলের নজরে আসলে তারা সকলেই নিজ উদ্যোগে স্বেচ্ছায় গাছের গোড়া বেঁধে মানুষের বিশ্রামের উপযোগী করে তোলার চেষ্টা করছে। এই উপলক্ষে বৃহস্পতিবার ৪ঠা জুন দুপুরে গোবিন্দপাড়া সচেতন মহলের পক্ষ থেকে এক প্রীতিভোজনের আয়োজন করে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রী বিজন কুমার সরকার, গোবিন্দপাড়া ইটভাটার মালিক ও সমাজসেবক  মোঃ আল-মামুন। এছাড়াও সমাজসেবক, ফার্মেসী ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *