আউচপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে সকলের দোয়া প্রত্যাশী মোঃ আশরাফুল ইসলাম। 

 

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে সকলের কাছে দোয়া প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী উদীয়মান তরুণ নেতা ও সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম। তিনি আউচপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাহমনিগ্রামের কৃতি সন্তান। মোঃ আশরাফুল ইসলাম বাল্যকাল থেকে শুরু করে স্কুল জীবনেই ও হতদরিদ্র ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করছেন। এই ছাড়াও সংসার জীবনে তিনি মানুষের পারিবারিক, সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই ওয়ার্ডবাসীর সুখে দুঃখের ভাগি হওয়ার জন্য এবং ওয়ার্ডের সরকারি বরাদ্দ সঠিকভাবে বন্টনের জন্য  ইউপি সদস্য হওয়ার তিনি আগ্রহী প্রকাশ করেছেন। এ ব্যাপারের আউচপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ আশরাফুল ইসলামের কথা হলে তিনি বলেন, আমার ওয়ার্ডবাসীর সেবা করার জন্য আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে চাই। আপনারা সকলেই আমার জন্য  দোয়াও আর্শিবাদ করবেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে ইউপি সদস্য হিসেবে জয়যুক্ত করিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *