রাজশাহীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

 

পাভেল ইসলাম মিমুল

 

রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর সাধুর মোড় এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য আলিফ-নুর-ই জিহাদী (টিপু), ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক, যুবনেতা সুমন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সাংগঠনিক সম্পাদক  রিঙ্কু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসলেম, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সেলিম, যুবনেতা শাওনসহ স্থানীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *