রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার: জ্যোতির্বিদ

রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার: জ্যোতির্বিদ


 

চলতি বছর উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য দিন হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বৈজ্ঞানিক মানদণ্ড ও হিসাব অনুযায়ী এবার ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রমজানের চাঁদ দেখা সম্ভব নয়। খবর খালিজ টাইমসেরআইএসি জানায়, ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখ, দূরবীন বা উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করেও ক্ষীণ ও নতুন চাঁদ দেখা যাবে না। ফলে যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেসব দেশে বুধবার ১৮ ফেব্রুয়ারি শাবানের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে

 

ওদেহ ব্যাখ্যা করেন, মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ইসলামি বিশ্বে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে সঙ্গে অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে-যা চাঁদকে দৃশ্যমান হওয়ার জন্য পর্যাপ্ত নয়। ইউএইতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদ অস্ত যাবে বলে হিসাব দেখায়।

 

এদিন বিকেলে দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশে একটি বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে, যা দৃশ্যমান সংযোগের প্রমাণ এবং চাঁদ দেখা অসম্ভব হওয়ার বিষয়টি আরও নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *